ঢাকা | খ্রি.

গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ, হাজারো মানুষের অংশগ্রহণে গণজানাজা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং | Photo Card
গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ, হাজারো মানুষের অংশগ্রহণে গণজানাজা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক: গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ১১২ জনের মরদেহের জানাজা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো ফিলিস্তিনি অংশ নেন। খবর আনাদোলু এজেন্সির।

স্থানীয় সূত্র জানায়, ফিলিস্তিনের পতাকায় মোড়ানো মরদেহগুলো ধ্বংসপ্রাপ্ত বাড়ির পাশে রাখা হয়। জানাজা শেষে সেগুলো গাজা সিটির দক্ষিণাঞ্চলের জেইতুন এলাকার ব্যাপ্টিস্ট কবরস্থানে দাফন করা হয়।

নিহতরা আল-হাসায়নেহ ও আবু শারিয়া পরিবারের সদস্য। ২০২৩ সালের ২৩ নভেম্বর নিজেদের বাড়িতে অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, গত শনিবার উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের মধ্যে ৪০ জন শিশু, ৩৮ জন নারী এবং সাতজন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন।

উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা জানান, একই স্থানের ধ্বংসস্তূপের নিচে এখনও আরও ১৫৭ জন নিখোঁজ রয়েছেন, যাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহতের সংখ্যার কারণে এ জানাজাকে ফিলিস্তিনের ইতিহাসের অন্যতম বৃহৎ গণজানাজা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ধারণা, গাজাজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৯ হাজার ৫০০ মানুষ নিখোঁজ অবস্থায় রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
আমাদের সামনে মহা চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

আমাদের সামনে মহা চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা