ঢাকা | খ্রি.

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান, শেষ মুহূর্তে জোর প্রস্তুতি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং | Photo Card
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান, শেষ মুহূর্তে জোর প্রস্তুতি ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক: সড়কপথে দিনব্যাপী সফরে রোববার (১৬ আগস্ট) সকালে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ নেওয়ার পর এটি কিশোরগঞ্জে তাঁর প্রথম সফর। সফরে জেলা সদরসহ পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলা মিলিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত ও বিতরণ, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অনুদান ও সম্মানী প্রদানসহ নানা কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরেশোরে। জেলা সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ার বিভিন্ন এলাকায় সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। দীর্ঘদিনের ভাঙাচোরা সড়কের গর্তে বালু-সুরকি ফেলে সংস্কার করা হচ্ছে। সড়কের দুপাশে জমে থাকা ময়লা-আবর্জনাও সরিয়ে ফেলা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন তিনি।

এরপর বেলা সাড়ে ১২টার দিকে কটিয়াদী উপজেলার কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। দুপুর ১টার দিকে কটিয়াদীর আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

দুপুরের পর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন অনুদান প্রদান করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

এর আগে বেলা আড়াইটার দিকে জেলা সদরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁকে একনজর দেখতে ও বক্তব্য শুনতে দলীয় নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বরণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির সংসদ সদস্যরা।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বাদ পড়া এলাকায় হাম–রুবেলার টিকা দিতে বিশেষ উদ্যোগ, মজুত ১৬ ল

বাদ পড়া এলাকায় হাম–রুবেলার টিকা দিতে বিশেষ উদ্যোগ, মজুত ১৬ ল