ঢাকা | খ্রি.

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করল ১১ দলীয় জোট

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং | Photo Card
রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করল ১১ দলীয় জোট ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে কর্নেল অলি আহমদের নাম ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। এ সিদ্ধান্তের পর সোমবার সকালে হামিদুর রহমান আযাদের নেতৃত্বে জোটটির ১১ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে।

প্রতিনিধিদলের সদস্যরা নির্বাচনি কর্মকর্তার দপ্তর থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র নেন। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলসহ রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও জোটগুলো সম্পন্ন করবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
অক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার

অক্টোবরের ২৫ দিনে প্রবাসী আয় ছাড়াল ২ বিলিয়ন ডলার