নিউজ বাংলা ডেস্ক:রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় নেওয়ার সময় এক হাজতির হাতে থাকা পাউরুটির ভেতর থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রোববার (২ আগস্ট) আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসামি মামুনকে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় তার এক স্বজন পাউরুটি দেন। পরে রুটিন তল্লাশিতে পাউরুটির ভেতর থেকে তিনটি গাঁজার পুরিয়া ও তিনটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে খাবারটি যিনি দিয়েছেন তাকে শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হবে।
নিউজ বাংলা চ্যানেল