ঢাকা | খ্রি.

২০২৭ বিশ্বকাপের ১২ আয়োজক শহরের নাম ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং | Photo Card
২০২৭ বিশ্বকাপের ১২ আয়োজক শহরের নাম ঘোষণা ছবির ক্যাপশন: ছবি- সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক :: জোহানেসবার্গে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২টি আয়োজক শহরের নাম ঘোষণা করেছে আইসিসি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে ২৪ বছর পর ওয়ানডে বিশ্বকাপ ফিরছে, আর নামিবিয়া প্রথমবারের মতো এই আসরের আয়োজক হচ্ছে।

বিশ্বকাপের ব্র্যান্ড নির্ধারণ করা হয়েছে ‘মেইক দ্য সার্কল বিগার’ এবং থিম ‘থ্রি নেশন্স, ওয়ান হার্টবিট’

মোট ৫৪ ম্যাচের বেশির ভাগই হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে। জিম্বাবুয়েতে ৭–১০টি এবং নামিবিয়ার উইন্ডহুকে অন্তত তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল অনুষ্ঠিত হতে পারে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স বা কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আগামী বছরের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করলেন ফারিণ

নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করলেন ফারিণ