ঢাকা | খ্রি.

বড় পর্দায় আসছে ‘স্ট্রিট ফাইটার’, স্টার সিনেপ্লেক্সে মুক্তির কথা ১৬ অক্টোবর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং | Photo Card
বড় পর্দায় আসছে ‘স্ট্রিট ফাইটার’, স্টার সিনেপ্লেক্সে মুক্তির কথা ১৬ অক্টোবর ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক: ভিডিও গেম অবলম্বনে সিনেমা নির্মাণের প্রবণতা দিন দিন বাড়ছে। সেই ধারাবাহিকতায় এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফাইটিং গেম ‘স্ট্রিট ফাইটার’। অ্যাকশন ও মার্শাল আর্টনির্ভর সিনেমাটি আগামী ১৬ অক্টোবর আন্তর্জাতিক মুক্তির পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ক্যাপকমের জনপ্রিয় গেম সিরিজ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে থাকছে একাধিক পরিচিত চরিত্র, রোমাঞ্চকর লড়াই এবং ষড়যন্ত্রের গল্প। কারাতে, কুংফুসহ বিভিন্ন ধরনের মার্শাল আর্টের কৌশল ছবিটির অন্যতম আকর্ষণ। গেমের পরিচিত জগৎকে বড় পর্দায় নতুনভাবে তুলে ধরার লক্ষ্যেই নির্মিত হয়েছে সিনেমাটি।

ছবিটিতে অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও, অ্যান্ড্রু কোজি ও জেসন মোমোয়া। এ ছাড়া ভারতের জনপ্রিয় অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়ালকে দেখা যাবে ধালসিম চরিত্রে। রোমান রেইন্সের উপস্থিতিও সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন কিতাও সাকুরাই। প্রচলিত ভিডিও গেমভিত্তিক সিনেমার ধরন থেকে কিছুটা আলাদা হয়ে নিজস্ব নির্মাণশৈলীতে কাজ করার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন পরিচালক। ফলে গেমের জনপ্রিয় চরিত্র ও লড়াইগুলো চলচ্চিত্রে কীভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এর আগে ‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’ ও ‘রেসিডেন্ট ইভিল’-এর মতো ভিডিও গেমভিত্তিক সিনেমা দর্শকদের নজর কেড়েছে। এবার সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে ‘স্ট্রিট ফাইটার’। গেমটির ভক্তদের পাশাপাশি অ্যাকশন সিনেমাপ্রেমীদের কাছেও ছবিটি আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ, বেনজীরের জামিন বাতিলে আইনি উদ্যোগ

দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ, বেনজীরের জামিন বাতিলে আইনি উদ্যোগ