দণ্ডপ্রাপ্তরা হলেন জলি খাতুন ও তার ছেলে আরিফ রহমান নিশান। আদালতের আদেশ অনুযায়ী, জলি খাতুনকে ১ হাজার টাকা এবং আরিফ রহমান নিশানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এদিকে, পৃথক একটি অভিযানে মুক্ত (৪০) নামে আরও এক মাদকসেবীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডোপ টেস্টে তার মাদক সেবনের বিষয়টি শনাক্ত হওয়ার পর আদালত তাকে চার মাসের সশ্রম কারাদণ্ড দেন।
মুক্তকে ৪ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
নিউজ বাংলা চ্যানেল