ঢাকা | খ্রি.

ইউএফও নিয়ে আরও ৪১টি নথি, ছবি ও ভিডিও প্রকাশ যুক্তরাষ্ট্রের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং | Photo Card
ইউএফও নিয়ে আরও ৪১টি নথি, ছবি ও ভিডিও প্রকাশ যুক্তরাষ্ট্রের ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও হিসেবে পরিচিত অজ্ঞাত আকাশীয় ঘটনা (ইউএপি) নিয়ে আরও ৪১টি নথি, ছবি ও ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

শুক্রবার পঞ্চম দফায় প্রকাশিত এসব নথিতে গত সাত দশকেরও বেশি সময়ের ইউএফও-সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে। প্রকাশিত নথিগুলোর মধ্যে সবচেয়ে পুরোনোটি ১৯৫০ সালের এবং সর্বশেষটি চলতি বছরের।

মার্কিন যুদ্ধ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, এবারের প্রকাশনায় মোট ৪১টি ফাইল রয়েছে। এসব নথি পেন্টাগন, এফবিআই, সিআইএ, পররাষ্ট্র দপ্তর এবং প্রেসিডেন্টের নির্বাহী কার্যালয়সহ বিভিন্ন মার্কিন সরকারি সংস্থা থেকে সংগ্রহ করা হয়েছে।

চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএফও-সংক্রান্ত সরকারি নথি সাধারণ মানুষের জন্য প্রকাশের নির্দেশ দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এরপর থেকেই ধারাবাহিকভাবে এসব তথ্য প্রকাশ করা হচ্ছে।

পেন্টাগন জানিয়েছে, ইউএপি-সংক্রান্ত আরও নথি প্রকাশের কাজ সক্রিয়ভাবে এগিয়ে চলছে। তবে সর্বশেষ প্রকাশিত নথি, ছবি ও ভিডিওতে অজ্ঞাত আকাশীয় ঘটনার সঙ্গে ভিনগ্রহের প্রাণী বা বহির্জাগতিক প্রযুক্তির সম্পর্কের কোনো প্রমাণ নিশ্চিত করা হয়েছে—এমন দাবি পেন্টাগন করেনি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স