ঢাকা | খ্রি.

নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটন শুরু, দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2026 ইং | Photo Card
নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটন শুরু, দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের ভ্রমণ শুরু হচ্ছে। কক্সবাজার থেকে দ্বীপটিতে সরাসরি পর্যটকবাহী জাহাজ চলাচল করবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। তবে পরিবেশগতভাবে সংকটাপন্ন এই দ্বীপে প্রতিদিন গড়ে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক যাওয়ার সুযোগ পাবেন।

পর্যটকবাহী জাহাজগুলো কক্সবাজার শহরের বাঁকখালী নুনিয়াছড়া নৌঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে। এবার দ্বীপে দৈনিক পর্যটক প্রবেশের সীমা আগের ২ হাজার থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ করা হয়েছে। একই সঙ্গে পর্যটন মৌসুমের সময়সীমাও বাড়ানো হয়েছে। আগে তিন মাস পর্যটকেরা দ্বীপটি ভ্রমণের সুযোগ পেতেন, এবার সেই সময় বাড়িয়ে সাড়ে চার মাস করা হয়েছে।

এবার সেন্ট মার্টিনে ভ্রমণকারীদের জনপ্রতি ১০০ টাকা করে পরিবেশ ফি দিতে হবে। পরিবেশগতভাবে সংকটাপন্ন দ্বীপটির সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে এ ফি নির্ধারণ করা হয়েছে।

এসব সিদ্ধান্ত কার্যকরের জন্য গতকাল রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখার সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত চিঠিতে সিদ্ধান্তগুলোর বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতসংক্রান্ত এসব সিদ্ধান্ত নেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া

উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার জন্য দোয়া