ঢাকা | খ্রি.

জুলাই আন্দোলনে কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং | Photo Card
জুলাই আন্দোলনে কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির ছবির ক্যাপশন:
ad728

নিউজ বাংলা ডেস্ক:  রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলের গণসমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই; এটি ছিল জনগণের আন্দোলন এবং এর নেতৃত্বের কৃতিত্ব ছাত্র-তরুণদের। তিনি শহীদ ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা, উন্নত চিকিৎসা, পুনর্বাসন এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

তিনি সরকারের সমালোচনা করে বলেন, জুলাই আন্দোলনের অনেক প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি এবং দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ। পাশাপাশি জনগণের অধিকার ক্ষুণ্ন হলে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

সমাবেশে অন্যান্য নেতারাও গণতান্ত্রিক সংস্কার, গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন, জনগণের অধিকার নিশ্চিতকরণ এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ভারতে নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

ভারতে নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের