ঢাকা | খ্রি.

অটোরিকশা নিয়ে চমকের ক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং | Photo Card
অটোরিকশা নিয়ে চমকের ক্ষোভ ছবির ক্যাপশন: নিউজ বাংলা
ad728
সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনি এর আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে নিজের মত প্রকাশ করে আলোচনায় এসেছেন। কখনো নারীদের অধিকার, কখনো আবার স্বামী-সংসার নিয়ে তার খোলামেলা মতামত পাঠকদের মনোযোগ কেড়েছে। এবারও তার স্পষ্ট বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। এবার তিনি ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

গতকাল রাত ১০টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না। চমকের এই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ তার দাবির সঙ্গে একমত হয়ে মন্তব্য করেছেন, ব্যাটারিচালিত রিকশাগুলো রাজধানীর যানজটের বড় কারণ। আবার কেউ বলেছেন, এসব রিকশা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়, যা ঝুঁকি বাড়ায়। আবার কেউ বলেছেন, মূল সড়কে অটোরিকশা চলাচলের পেছনে সরকারের অব্যবস্থাপনাই দায়ী।

তবে অনেকেই ভিন্নমত জানিয়েছেন। তাদের মতে, রাস্তায় এসব রিকশার ভিড় সরকারই নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। কারো জীবিকা বন্ধ না করে বিকল্প ব্যবস্থা না নিলে সমাধান আসবে না বলেও মন্তব্য করেন তারা।

খবর- মানবজমিন


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
এসএসসি খাতা চ্যালেঞ্জে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ২৯৩, নতুন কর

এসএসসি খাতা চ্যালেঞ্জে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ২৯৩, নতুন কর