ঢাকা | খ্রি.

বিপ্লবী কবি মুহম্মদ আব্দুল খালেক আর নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং | Photo Card
বিপ্লবী কবি মুহম্মদ আব্দুল খালেক আর নেই ছবির ক্যাপশন: ছবি- সংগৃহীত
ad728

সৈয়দ এম এ জিন্নাহ : মাসিক সাহিত্যকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি, শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদের মহাসচিব এবং বিশিষ্ট সাহিত্যিক ও কবি বীর মুক্তযোদ্ধা মুহম্মদ আব্দুল খালেক আর নেই। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কবি মুহম্মদ আব্দুল খালেক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ছাড়াও অসংখ্য গুণগ্রাহী, পাঠক ও ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কবি মুহম্মদ আব্দুল খালেক ছিলেন একাধারে লেখক, কবি, সাহিত্যিক, সংগঠক ও সমাজসেবক। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালি গ্রামে জন্ম নেওয়া এই গুণী ব্যক্তিত্ব আমৃত্যু নিজ এলাকার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী ‘শেরে বাংলা সাধারণ পাঠাগার’-এর প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।

সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের শীর্ষ দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ব কবিতা কংগ্রেস এবং দক্ষিণ এশিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন। দীর্ঘ সাহিত্যজীবনে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসারে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে কলকাতায় তিনি মর্যাদাপূর্ণ ‘ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর স্মারক সম্মাননা’ পদক লাভ করেন। এ ছাড়া সমাজসেবা, সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের জন্য ‘শেরে বাংলা স্মৃতি স্বর্ণপদক’ ও ‘বিশ্ব বাঙালি সম্মেলন স্বর্ণপদক’সহ দেশ-বিদেশের বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।

তাঁর মৃত্যুতে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সৃজনশীল ব্যক্তিত্বের শূন্যতা তৈরি হলো। তাঁর দীর্ঘ সাহিত্যকর্ম, সাংগঠনিক ভূমিকা এবং শিক্ষা-সংস্কৃতির প্রসারে অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান

ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান