ঢাকা | খ্রি.

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে ঋণপ্রবাহ বাড়ানোর লক্ষ্য

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং | Photo Card
আজ নতুন মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে ঋণপ্রবাহ বাড়ানোর লক্ষ্য ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক:  মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের জন্য প্রণীত এই মুদ্রানীতি বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, মুখপাত্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে মূল্যস্ফীতি এখনো ৮ শতাংশের ওপরে থাকলেও বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে।

এ অবস্থায় মূল্যস্ফীতির চাপ কমানোর সঙ্গে সঙ্গে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নতুন মুদ্রানীতিতে এই দুই লক্ষ্যকে কীভাবে সমন্বয় করা হয়, সেদিকেই মূল নজর থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
দেশ গড়তে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ: তারেক রহমান

দেশ গড়তে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ: তারেক রহমান