ঢাকা | খ্রি.

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের আরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং | Photo Card
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের আরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে বাকলিয়া থানার একটি জোড়া খুনের মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে পৃথক দুটি মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় আরেক আলোচিত সন্ত্রাসী সরোয়ার বাবলাকে বহনকারী একটি প্রাইভেট কার লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই ঘটনায় সরোয়ার বাবলা প্রাণে বাঁচলেও দুজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ডেভিড ইমনকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা সরোয়ার বাবলা হত্যা মামলায় ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে। ২০২৫ সালের ৫ নভেম্বর বায়েজিদের ওয়াজেদিয়ায় গণসংযোগের সময় সরোয়ার বাবলার পিঠে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়। ওই সময় তিনি বিএনপির নগর আহ্বায়ক এরশাদ উল্লাহর সঙ্গে ছিলেন। গুলিতে সরোয়ার বাবলা নিহত হন এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ আহত হন।

এর আগে, গত ২৯ জুলাই রাতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া ডেভিড ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। একই দিন অপর সন্ত্রাসী রায়হান আলম পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
তিশার ‘পেশাদারিত্ব’ নিয়ে প্রশ্ন প্রযোজকের

তিশার ‘পেশাদারিত্ব’ নিয়ে প্রশ্ন প্রযোজকের