এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ভারতের নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় অভিজিৎ দীপকেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দিনের পরের দিকে তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার কথা রয়েছে।
অন্যদিকে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আটকের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়।
অভিজিৎ দীপকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং। তাঁর অভিযোগ, দীপকে কোথায় রাখা হয়েছে, তা জানা যাচ্ছে না। এমনকি তাঁর আইনজীবীরাও তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রত্না সিং জানান, অভিজিৎকে গ্রেপ্তার করে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার কথা বলা হয়েছে। তবে তিনি কোথায় রয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। তাঁর আইনজীবীরাও দীপকের সঙ্গে দেখা করতে পারেননি বলে পোস্টে উল্লেখ করেন রত্না সিং।
এদিকে ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে ভারতের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। সিজেপি, বিরোধী রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও নাগরিক সমাজের সদস্যরা এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন।
নিউজ বাংলা চ্যানেল