ঢাকা | খ্রি.

গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ১৫ পর্যটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং | Photo Card
গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ১৫ পর্যটক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যার ঘটনায় ১৫ জন নিখোঁজ রয়েছেন। রোববার (৩০ আগস্ট) বিকেলে ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) বিষয়টি নিশ্চিত করেছে। এরই মধ্যে দুর্গত এলাকা থেকে ৬২ জন পর্যটককে আকাশপথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এনপিএসের তথ্য অনুযায়ী, শনিবার (২৯ আগস্ট) স্থানীয় সময় দুপুরে ভারী বৃষ্টির পর গ্র্যান্ড ক্যানিয়নের ফ্যান্টম র‍্যাঞ্চ ও ব্রাইট অ্যাঞ্জেল এলাকায় হঠাৎ বন্যা দেখা দেয়। প্রবল স্রোতে অল্প সময়ের মধ্যেই একাধিক সেতু ভেসে যায়। একই সঙ্গে কয়েকটি হাইকিং পথও বন্ধ হয়ে যায়।

বন্যায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারে দ্রুত অভিযান শুরু করেন ন্যাশনাল পার্ক সার্ভিসের রেঞ্জাররা। উদ্ধার হওয়া পর্যটক নিকি ব্যাগস তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘দিনটি সুন্দর ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যায়। রেঞ্জারদের সতর্কতায় আমরা উঁচু স্থানে আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করতে পেরেছি।’

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আরও ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। এ কারণে সতর্কতাও জারি করা হয়েছে।

পার্কে ওই সময় অবস্থানরত কোনো ব্যাকপ্যাকার বা হাইকারের খোঁজ জানা থাকলে দ্রুত ন্যাশনাল পার্ক সার্ভিসকে জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্প

কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্প