ঢাকা | খ্রি.

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং | Photo Card
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সরকারি সফরের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

সোমবার সকাল ১১টায় সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টি হবে, শিক্ষার মান উন্নত হবে।’

এর আগে রোববার দুপুরে দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর।

ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে স্বাগত জানানো হয় এবং সার্কিট হাউসে দেওয়া হয় গার্ড অব অনার।

সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার মা-বাবার কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিস ইউনিভার্সের ৫ নম্বরে বাংলাদেশের মিথিলা, কাঁদছেন আনন্দে

মিস ইউনিভার্সের ৫ নম্বরে বাংলাদেশের মিথিলা, কাঁদছেন আনন্দে