ঢাকা | খ্রি.

ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ মালিকানাধীন প্রতিষ্ঠানের ২৩৮ মিলিয়ন ডলার লোকসান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং | Photo Card
ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ মালিকানাধীন প্রতিষ্ঠানের ২৩৮ মিলিয়ন ডলার লোকসান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এর মালিকানা প্রতিষ্ঠান ‘ট্রাম্প মিডিয়া’ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ প্রায় ২৩৮ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ গুণেরও বেশি।

এই পরিস্থিতি সামাল দিতে অলাভজনক অন্যান্য প্রকল্পগুলো বন্ধ করে আবার মূল সোশ্যাল মিডিয়া ব্যবসায় মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প মিডিয়া। একই সঙ্গে আয় বাড়ানোর নতুন উদ্যোগ হিসেবে ‘ট্রুথ এপিআই’ নামে একটি সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।

এই সেবার আওতায় বিখ্যাত ট্রেডিং প্রতিষ্ঠানগুলো অর্থের বিনিময়ে সাধারণ ব্যবহারকারীদের আগে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট দেখার সুযোগ পাবে। ডেমোক্র্যাটরা এ ব্যবস্থার সমালোচনা করলেও ট্রাম্প মিডিয়ার দাবি, প্রযুক্তি খাতে এ ধরনের ব্যবস্থা একটি প্রচলিত নিয়ম।

প্রতিষ্ঠানটির আয় বাড়লেও বিটকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির বাজারমূল্য কমে যাওয়ায় বড় ধরনের লোকসান হয়েছে। ক্রিপ্টো সম্পদের মূল্য কমে যাওয়াই এই ক্ষতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে বিপুল লোকসানের পরও ট্রাম্প মিডিয়ার হাতে উল্লেখযোগ্য সম্পদ রয়েছে। প্রতিষ্ঠানটির কাছে প্রায় ৪০০ মিলিয়ন ডলার নগদ অর্থ এবং ১ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টো সম্পদ রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স