ঢাকা | খ্রি.

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য খুবির ১২ মেধাবী শিক্ষার্থী মনোনীত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং | Photo Card
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য খুবির ১২ মেধাবী শিক্ষার্থী মনোনীত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

উচ্চশিক্ষায় অসামান্য একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ (Prime Minister Gold Medal)-এর জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১২ জন মেধাবী শিক্ষার্থী মনোনীত হয়েছেন। নিজ নিজ ডিসিপ্লিনে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ তারা এ মর্যাদাপূর্ণ পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ গ্রান্ট অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১’ প্রদানের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর নাম রয়েছে।

তালিকা অনুযায়ী, ২০১৯ সালের জন্য মনোনীত হয়েছেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের নাজমুস সাকিফ। তিনি ৩.৯৬ সিজিপিএ অর্জন করেছেন। একই বছরের জন্য ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্কুলের বিবিএর শিক্ষার্থী তমালিকা বালা (সিজিপিএ ৩.৭৫), জীববিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের মাইশা মালিহা মেধা (সিজিপিএ ৩.৯৫), চারুকলা স্কুলের প্রিন্টিং মেকিং ডিসিপ্লিনের তাবাসসুম ইমা (সিজিপিএ ৩.৮১), কলা ও মানবিক স্কুলের বাংলা ডিসিপ্লিনের সদানন্দ মন্ডল (সিজিপিএ ৩.৫০) এবং সামাজিক বিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের মুক্তা আক্তার (সিজিপিএ ৩.৮৯) মনোনীত হয়েছেন।

২০২০ সালের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের গণিত ডিসিপ্লিনের মো. মেহেদী হাসান রাসেল। তার সিজিপিএ ৩.৯৪। এ ছাড়া ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্কুলের হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের আলমগীর হোসাইন (সিজিপিএ ৩.৯৩), জীববিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের প্রত্যাশা সিকদার (সিজিপিএ ৩.৯৫), কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপ্লিনের টি. এম. রাফাত রহমান (সিজিপিএ ৩.৫২) এবং সামাজিক বিজ্ঞান স্কুলের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সুদীপ্ত দেবনাথ (সিজিপিএ ৩.৯৪) এ তালিকায় স্থান পেয়েছেন।

অন্যদিকে, ২০২১ সালের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হয়েছেন কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী তানাজ কবির। তার অর্জিত সিজিপিএ ৩.৬৭।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ সাধনে উৎসাহিত করতে প্রতি বছর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করা হয়। দীর্ঘদিনের অপেক্ষার পর ২০১৯, ২০২০ ও ২০২১ সালের পদকের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ায় মনোনীত শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর এ মনোনয়ন বিশ্ববিদ্যালয়টির একাডেমিক সাফল্যের ধারাবাহিকতারও প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উচ্চশিক্ষায় কৃতিত্বের পাশাপাশি ভবিষ্যতে গবেষণা ও জ্ঞানচর্চায় এসব মেধাবী শিক্ষার্থী গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশাও রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, নিন্দা রিজভীর

জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, নিন্দা রিজভীর