ঢাকা | খ্রি.

৩৮ বছর পর নিজস্ব ধারার বাইরে ‘দ্য সিম্পসনস’-এর নতুন পরীক্ষা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং | Photo Card
৩৮ বছর পর নিজস্ব ধারার বাইরে ‘দ্য সিম্পসনস’-এর নতুন পরীক্ষা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : দীর্ঘ ৩৮ বছরের যাত্রায় এবার নিজস্ব প্রচলিত কাঠামো থেকে বেরিয়ে নতুন ধরনের স্পেশাল পর্ব নিয়ে এসেছে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘দ্য সিম্পসনস’। সিরিজটির ৩৭তম সিজনের ‘ইয়েলো মিরর’ নামের পর্বটি তৈরি করা হয়েছে জনপ্রিয় সাই-ফাই সিরিজ ‘ব্ল্যাক মিরর’-এর আদলে। সম্প্রতি পর্বটি ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস’-এ মুক্তি পেয়েছে।

‘দ্য সিম্পসনস’-এ অ্যান্থোলজি ফরম্যাট সাধারণত হ্যালোউইন উপলক্ষে প্রচারিত ‘ট্রিহাউস অব হরর’ পর্বগুলোতেই দেখা যায়। তবে এবার সেই প্রচলিত কাঠামো অনুসরণ না করে আলাদাভাবে ‘ইয়েলো মিরর’ নির্মাণ করেছেন সিরিজটির নির্মাতারা। এ পর্বে প্রচলিত তিনটি গল্পের পরিবর্তে রাখা হয়েছে দুটি গল্প।

এর একটি ‘দ্য ওয়ে উই ওয়াজন্ট’। এতে হোমার ও মার্জের অতীত সম্পর্কের একটি বিকল্প এবং অন্ধকার বাস্তবতা তুলে ধরা হয়েছে। অন্যদিকে, ডিজিটাল স্ক্রিনের প্রতি আসক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাবও পর্বটিতে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই ‘দ্য সিম্পসনস’-এর একই ধরনের কনটেন্ট নিয়ে আলোচনা ও সমালোচনা হয়ে আসছিল। এমন পরিস্থিতিতে ‘ইয়েলো মিরর’-এর মাধ্যমে পরিচিত গণ্ডি থেকে বেরিয়ে চরিত্রগুলোকে নতুন এবং সামাজিকভাবে প্রাসঙ্গিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ভবিষ্যৎ নির্বাচনের মানদ

মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ভবিষ্যৎ নির্বাচনের মানদ