ঢাকা | খ্রি.

বিরোধীদলের ভাষা শেখ হাসিনার মতো, সংঘাত নয় সহনশীলতা চাই: মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং | Photo Card
বিরোধীদলের ভাষা শেখ হাসিনার মতো, সংঘাত নয় সহনশীলতা চাই: মির্জা ফখরুল ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক: ঢাকা, ৩ আগস্ট: বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে বিরোধীদলের নেতারা যে ভাষায় কথা বলছেন—‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—ঠিক একই ধরনের ভাষা একসময় ব্যবহার করতেন শেখ হাসিনা।

সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল, সরকারকে একটি মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবে না। বর্তমান বিরোধীদলের বক্তব্যেও একই ধরনের রাজনৈতিক ভাষা ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সনদের বাস্তবায়নের বিরোধী নয়। তবে গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে এবং এ বিষয়ে বিএনপি তার আপত্তির কথা স্পষ্টভাবে জানিয়েছে। তিনি বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

বিরোধীদলের আন্দোলনের অধিকার স্বীকার করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রাজপথে আন্দোলন গণতান্ত্রিক অধিকার, তবে তা যেন সংঘাতের দিকে না যায়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে কাজ করছেন। এ অবস্থায় সরকারকে সহযোগিতা করার পরিবর্তে নেতিবাচক প্রচারণা চালানো হলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হতে পারে। দেশের স্বার্থে সংঘাত নয়, সহনশীলতা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। পাশাপাশি বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
শুক্রবার সকালে ঢাকায় আসবেন জোবাইদা রহমান

শুক্রবার সকালে ঢাকায় আসবেন জোবাইদা রহমান