নিউজ বাংলা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বিয়ে করেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর পিটস্টপ রেস্টুরেন্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী।
জানা গেছে, রনির স্ত্রীর নাম রাইসা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্থায়ী নিবাস কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
বিয়েতে উপস্থিত মোহাম্মদ আলী বলেন, ‘বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রী ও তার বাবার কোনো রাজনৈতিক পরিচয় নেই।’
ইব্রাহিম হোসেন রনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এমফিল করছেন। এর আগে তিনি একই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বিশ্ববিদ্যালয় রাজনীতিতে সক্রিয় রনি একই সঙ্গে চাকসুর ভিপি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন।
নিউজ বাংলা চ্যানেল