ঢাকা | খ্রি.

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬০

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং | Photo Card
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬০ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, অভিযানে রমনা বিভাগ থেকে ৪৫ জন, লালবাগ থেকে ৩০ জন, ওয়ারী থেকে ৫৪ জন, মতিঝিল থেকে ৬৩ জন, তেজগাঁও থেকে ৯২ জন, মিরপুর থেকে ১৪৬ জন, গুলশান থেকে ৫২ জন এবং উত্তরা বিভাগ থেকে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সময়ে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
‘ভ্যাট দিলেও সরকার অনেক সময় পায় না’

‘ভ্যাট দিলেও সরকার অনেক সময় পায় না’