ঢাকা | খ্রি.

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে ছুরিকাঘাতে ব্যাংক কর্মকর্তা নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং | Photo Card
নিউইয়র্কের টাইমস স্কোয়ারে ছুরিকাঘাতে ব্যাংক কর্মকর্তা নিহত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কোয়ারে এক নারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াসেন্টি (৩২) নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) চালানো এ হামলায় আরও একজন আহত হন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নারীও নিহত হয়েছেন।

নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) জানিয়েছে, ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোস একাধিক ছুরি নিয়ে টাইমস স্কোয়ারে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টেজার ব্যবহারের পাশাপাশি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন।

হামলায় গুরুতর আহত পিয়াসেন্টিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হামলাটি ছিল সম্পূর্ণ এলোমেলো এবং কোনো ধরনের উসকানি ছাড়াই এটি চালানো হয়েছে।

ঘটনার পর গভীর শোক জানিয়েছে ব্যাংক অব আমেরিকা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, পিয়াসেন্টির মতো একজন মূল্যবান সহকর্মীকে হারিয়ে তারা স্তম্ভিত।

পিয়াসেন্টি ব্যাংকটির ‘বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস’ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। টাইমস স্কোয়ারের কাছেই ওয়ান ব্রায়ান্ট পার্কে ব্যাংক অব আমেরিকার প্রধান কার্যালয় অবস্থিত।

এর আগে গত গ্রীষ্মেও মিডটাউন ম্যানহাটনের একটি অফিস ভবনের লবিতে ব্ল্যাকস্টোনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছিল।

টাইমস স্কোয়ারের এ ঘটনার বিস্তারিত তদন্ত করছে এনওয়াইপিডির ‘ফোর্স ইনভেস্টিগেশন ডিভিশন’। পরপর এমন সহিংস ঘটনার কারণে নিউইয়র্ক সিটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড