সরকারি আদেশ অনুযায়ী, অর্থ বিভাগ কর্তৃক জি.ও. পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, ইউনিটটির নাম পরিবর্তন হলেও বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় অনুমোদিত পদের সংখ্যা বা কাঠামোর কোনো পরিবর্তন হবে না।
আদেশে আরও বলা হয়, নাম পরিবর্তনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত শর্তগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব বিধি-বিধান মেনে চলা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সরকারি আদেশে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ আগস্টের স্মারক, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখার ৩১ আগস্টের স্মারক এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ শাখার ২ সেপ্টেম্বরের সংশ্লিষ্ট স্মারকের উল্লেখ রয়েছে।
নিউজ বাংলা চ্যানেল