ঢাকা | খ্রি.

মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ, ভিডিও ছড়িয়ে পড়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং | Photo Card
মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ, ভিডিও ছড়িয়ে পড়েছে ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : মাগুরা শহরে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। ঘটনার সময় তিনি ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরে ঘটনাটি ঘটে। মারধরের শিকার মো. ইমরান হোসেন মাগুরা পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত। ভায়নার মোড় হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার সময় তিনি ঘটনার মধ্যে পড়েন।

স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ইমরান। এ সময় নাঈমুজ্জামান নয়ন তার মোটরসাইকেলের সামনে অবস্থান করছিলেন। পথ ছাড়ার জন্য ইমরান হর্ন বাজান। কিন্তু নয়ন সরে না যাওয়ায় পুলিশ সদস্য তার কাছে কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে নয়ন ইমরানকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি থামানোর চেষ্টা করলে নয়ন সেখান থেকে চলে যান।

পুলিশ সূত্র জানিয়েছে, প্রকাশ্যে বাহিনীর একজন সদস্যের সঙ্গে এমন আচরণের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

ঘটনাটি সম্পর্কে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন এক পুলিশ সদস্যকে মারধর করেছেন। বিষয়টি পুলিশ জানতে পেরেছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
নিরদ স্যার আর নেই : ঐতিহ্যবাহী কালীপ্রসন্ন বিদ্যালয়ে শোকের ছ

নিরদ স্যার আর নেই : ঐতিহ্যবাহী কালীপ্রসন্ন বিদ্যালয়ে শোকের ছ