শুক্রবার (২৮ আগস্ট) টেক্সাসের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে চার নভোচারীর হাতে এই সম্মাননা তুলে দেন ট্রাম্প। পদক পাওয়া নভোচারীরা হলেন—নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন।
২০২৩ সালের পর এবারই প্রথম ‘কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার’ দেওয়া হলো। এর আগে ঐতিহাসিক আর্টেমিস-২ অভিযান ১ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। পরে ১০ এপ্রিল মহাকাশযানটি নিরাপদে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে।
অনুষ্ঠানে নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন ট্রাম্প। মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত প্রকৌশলী ও বিজ্ঞানীদের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
এ সময় যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, মহাকাশ শিল্পের সম্প্রসারণ এবং চাঁদে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বাড়ানোর জন্য প্রয়োজনীয় দক্ষ কর্মী ও বিশেষজ্ঞ তৈরি করাই হবে এই একাডেমির প্রধান লক্ষ্য।
অনুষ্ঠান থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থানরত মার্কিন নভোচারীদের সঙ্গেও সরাসরি কথা বলেন ট্রাম্প।
নিউজ বাংলা চ্যানেল