ঢাকা | খ্রি.

মক্কা প্যাক্টে সিদ্ধান্তে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের কথা শামা ওবায়েদের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং | Photo Card
মক্কা প্যাক্টে সিদ্ধান্তে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের কথা শামা ওবায়েদের ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : মক্কা প্যাক্ট নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিষয়টি সময় নিয়ে যাচাই-বাছাই করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, দেশের জন্য অমঙ্গল বয়ে আনতে পারে—এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।

এর আগে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শামা ওবায়েদ।

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানায় আইপিইউ। পাশাপাশি সংসদীয় গণতন্ত্রের অগ্রগতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং সংসদীয় কূটনীতি আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশের তরুণ সংসদের উপস্থিতিকেও ইতিবাচকভাবে দেখছে আইপিইউ। বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধানে উদ্যোগ এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সমর্থন পাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান শামা ওবায়েদ।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স