ঢাকা | বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য সুখবর, আগামী মাসে উদ্বোধন হচ্ছে পরীক্ষামূলক ‘প্রবাসী কার্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং | Photo Card
প্রবাসীদের জন্য সুখবর, আগামী মাসে উদ্বোধন হচ্ছে পরীক্ষামূলক ‘প্রবাসী কার্ড ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক: আগামী মাসেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে নানা বিশেষ সুবিধা
সরকার আগামী মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কার্যক্রম চালু করতে যাচ্ছে। প্রথম ধাপে প্রবাসী ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ড–সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক ক্ষমতায়ন এবং উন্নত ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতেই এই কার্ড চালু করা হচ্ছে। ডুয়াল কারেন্সি সুবিধাসহ আন্তর্জাতিক লেনদেন সহজ করার সুযোগও এতে থাকবে।
তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পর এবার চালু হচ্ছে প্রবাসী কার্ড। আগামী মাসের মাঝামাঝি পরীক্ষামূলকভাবে এর উদ্বোধন করা হবে।
প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। বৈঠকে জানানো হয়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংক কার্ড–সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করবে।
প্রবাসী কার্ডধারীরা দেশে ও বিদেশে একাধিক বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে— বিমানবন্দরের কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সুবিধা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, গাড়ি বুকিং ও এয়ারপোর্ট পিক-আপ-ড্রপ সুবিধা, সরকারি হাসপাতালে বিশেষ সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে ছাড়।
এ ছাড়া কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনার সুবিধা, প্রবাসফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
কার্ডের মাধ্যমে রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা, সহজে অর্থ পাঠানো ও লেনদেনের সুযোগও থাকবে। পাশাপাশি এনআইডি, পাসপোর্ট, কনস্যুলার সেবা এবং বিভিন্ন সরকারি ও ব্যাংকিং সেবায় অগ্রাধিকার পাবেন প্রবাসীরা।
বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে থাকা সব বাংলাদেশি প্রবাসীকে যেন প্রবাসী কার্ডের আওতায় আনা যায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সংশ্লিষ্ট সচিব, বিএমইটির মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্র

দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে: প্র