ঢাকা | খ্রি.

উচ্চ সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং | Photo Card
উচ্চ সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : উচ্চ সুদের কারণে উদ্যোক্তাদের ওপর তৈরি হওয়া চাপ কিছুটা কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শুক্রবার (২ অক্টোবর) রাজশাহীর ভেড়িপাড়ার মোড়ের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

গভর্নর বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশ। এত বেশি ব্যয়ে ব্যবসা পরিচালনা করে সফল হওয়া উদ্যোক্তাদের জন্য কঠিন। এ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রণোদনা প্যাকেজের আওতায় স্বল্প সুদে অর্থায়নের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তরুণদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগের কথাও তুলে ধরেন মোস্তাকুর রহমান। তিনি জানান, সম্প্রতি দেশের তরুণদের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা ও অংশগ্রহণ দেখা গেছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে ‘উদ্যোগ’ নামে একটি স্কিমের পরিকল্পনা করা হয়েছে। দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা বাছাইয়ের মাধ্যমে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে স্কিমটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং আগামী নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, ১০ হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিমের আওতায় বেশি সংখ্যক প্রকৃত ও প্রান্তিক কৃষককে সুবিধা দিতে প্রচলিত জমি বা স্থাবর সম্পত্তির পরিবর্তে বিকল্প জামানত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

গভর্নর বলেন, উত্তরবঙ্গের কৃষিপণ্য উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি পর্যন্ত পুরো কৃষিমূল্য শৃঙ্খলকে কার্যকর ও গতিশীল করতে ৩ হাজার কোটি টাকার পুনরর্থায়ন স্কিম ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্য রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজশাহীর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
৬৬৭৮ দিন পর পর্তুগালের প্রতিযোগিতামূলক ম্যাচে বেঞ্চে রোনালদো

৬৬৭৮ দিন পর পর্তুগালের প্রতিযোগিতামূলক ম্যাচে বেঞ্চে রোনালদো