ঢাকা | খ্রি.

সৌদির চার শহরে সতর্কতা জারি, হুতিদের হামলা অব্যাহত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং | Photo Card
সৌদির চার শহরে সতর্কতা জারি, হুতিদের হামলা অব্যাহত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : সৌদি আরবের চার শহরে সম্ভাব্য বিপদের আশঙ্কায় সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। শহরগুলো হলো নাজরান, খামিস মুশাইত, জাজান ও আবহা। পরে খামিস মুশাইত ও আবহা শহরের জন্য পুনরায় সতর্কতা জারি করা হয়। তবে কিছু সময় পর সতর্কতাগুলো প্রত্যাহার করে নেওয়া হয়।

এদিকে ইয়েমেনের সবচেয়ে জনবহুল অঞ্চল এবং দেশটির উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। গত জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় তারা। এরপর থেকেই সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতিরা।

হুতিদের হামলার অন্যতম লক্ষ্য ছিল লোহিত সাগরে চলাচলকারী সৌদি জাহাজ। এসব হামলার ফলে ওই অঞ্চলে সৌদি জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স