ঢাকা | বঙ্গাব্দ

মাদুরোকে পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে ট্রাম্পের আল্টিমেটাম

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 1, 2025 ইং | Photo Card
মাদুরোকে পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে ট্রাম্পের আল্টিমেটাম ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728
ল্যাটিন আমেরিকান দেশ ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার জন্য কঠোর এক আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড এ তথ্য জানিয়ে বলেছে, মাদুরো যদি অবিলম্বে পদত্যাগ করেন, তাহলে দেশ ত্যাগের পর তার নিরাপত্তার নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র।

সূত্রগুলোর দাবি,  মাদুরো, তার স্ত্রী এবং তার ছেলে যদি এখনই পদত্যাগ করেন, তবে তাকে 'নিরাপদ পথ' দেওয়ার নিশ্চয়তা দিতে আমেরিকা প্রস্তুত।

গত নভেম্বরে মাদুরো এবং ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথোপকথনের বিষয়বস্তু সম্পর্কে মন্তব্য করতে গিয়েই একাধিক সূত্র এমনটা জানিয়েছেন। 

অন্য আরেকটি সূত্রের মতে, নেতাদের ফোনালাপ ছিল সরাসরি সংঘর্ষ এড়াতে শেষ প্রচেষ্টা।

সংবাদপত্রটি উল্লেখ করেছে, ব্রাজিল, কাতার এবং তুরস্ক এই ফোনালাপের আয়োজন করেছিল। তবে ওয়াশিংটনের দাবি মাদুরো সরকার প্রত্যাখ্যান করেছিল।

এরই মধ্যে গত শনিবার ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজুয়েলার আকাশসীমা 'সম্পূর্ণরূপে বন্ধ' বলে বিবেচিত হবে। 

খবর- সময়ের আলো

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
নির্ধারিত সময়ের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে, প্রধান উপ

নির্ধারিত সময়ের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে, প্রধান উপ