মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত। ফলে তাদের নবম পে-স্কেলের বাইরে রাখার সুযোগ নেই। সরকারের ঘোষণা অনুযায়ী, গত ১ জুলাই থেকে তারাও নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাওয়ার সুবিধা পাবেন। তবে ভাতার ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের মতো একই সুবিধা প্রযোজ্য হবে না।
নাম প্রকাশ না করার শর্তে সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘এমপিওভুক্ত জনবল নবম পে-স্কেলের আওতায় আসবেন। সরকারি চাকরিজীবীদের যখন থেকে পে-স্কেল কার্যকর হবে, তখন থেকে শিক্ষকরাও এটি পাবেন।’
এর আগে সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ গ্রেড-১-এর বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর সর্বনিম্ন ২০তম গ্রেডে বেতন হবে ২০ হাজার টাকা।
সরকার জানিয়েছে, নতুন এই বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।
নিউজ বাংলা চ্যানেল