ঢাকা | খ্রি.

এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং | Photo Card
এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনটির ২৩ আগস্ট করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২১টি শর্তে কর্মসূচি পালনের অনুমোদন দেয় পুলিশ।

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা অনুমতিপত্রে নির্ধারিত স্থান ও সময়ে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের আরোপিত শর্ত অনুযায়ী, অনুমোদিত জায়গার বাইরে কর্মসূচি নেওয়া যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করতে হবে। পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য বা প্রচার, উসকানিমূলক বক্তব্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।

এ ছাড়া কর্মসূচিতে মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কার্যক্রম থেকেও বিরত থাকতে হবে এবং পুলিশের নির্দেশনা অনুসরণ করতে হবে।

মানববন্ধন চলাকালে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় করার কথাও জানিয়েছে পুলিশ। একই সঙ্গে কর্মসূচির কারণে সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না বলে অনুমতিপত্রে উল্লেখ করা হয়েছে।

অনুমোদিত এলাকার বাইরে কাউকে মানববন্ধনে অংশ নিতে দেওয়া যাবে না। কর্মসূচিকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও পুলিশের অনুমতিপত্রে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
জাতীয় নির্বাচনে যে দায়িত্বই দেওয়া হবে সেনাবাহিনী পালন করব

জাতীয় নির্বাচনে যে দায়িত্বই দেওয়া হবে সেনাবাহিনী পালন করব