ঢাকা | খ্রি.

সাবেক আইজিপি ও আইন কমিশনের সদস্য ড. এম. এনামুল হকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং | Photo Card
সাবেক আইজিপি ও আইন কমিশনের সদস্য ড. এম. এনামুল হকের মৃত্যু ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন। রবিবার (৩০ আগস্ট) ভোরে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, ড. এনামুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শিক্ষাজীবনে এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন। এরপর তিনি নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ও ঢাকা মহানগর পুলিশের কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান।

এ ছাড়া ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ড. এম. এনামুল হক।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী