কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার ফুলবাড়ি গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. ইবাদত হোসেন (৩৫)। তিনি বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
অপর গ্রেপ্তার ব্যক্তি মো. মোস্তাফিজুর রহমান ডালিম (৪২)। তিনি কোটচাঁদপুর পৌরসভার রেলস্টেশন দর্গাতলা পাড়া এলাকার মো. আশাদুল ইসলামের ছেলে এবং কোটচাঁদপুর পৌরসভা যুবলীগের সদস্য।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল