ঢাকা | খ্রি.

সুলতান সম্মাননা পদক ২০২৬ পাচ্ছেন চিত্রশিল্পী আব্দুস সাত্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং | Photo Card
সুলতান সম্মাননা পদক ২০২৬ পাচ্ছেন চিত্রশিল্পী আব্দুস সাত্তার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক: প্রখ্যাত চিত্রশিল্পী মো. আব্দুস সাত্তার ‘সুলতান সম্মাননা পদক ২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন। বরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার নড়াইলে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায়চৌধুরী তার হাতে এ সম্মাননা পদক তুলে দেবেন।

এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী জানান, শিল্পী এস এম সুলতানের স্মৃতি, দর্শন ও শিল্পকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর গুণী শিল্পীদের ‘সুলতান সম্মাননা পদক’ প্রদান করা হয়। এ বছর এই সম্মাননায় ভূষিত হচ্ছেন চিত্রশিল্পী মো. আব্দুস সাত্তার।

মো. আব্দুস সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তিনি ২০২৬ সালের একুশে পদকে ভূষিত হন। প্রাচ্য শিল্পরীতি, ঐতিহ্যবাহী ভারতীয় ও প্রাচ্য ম্যুরালধারা এবং আধুনিক শিল্পভাবনার সংমিশ্রণে সৃষ্ট তার শিল্পকর্ম দেশ-বিদেশে প্রশংসিত। তার রচিত ও সম্পাদিত ২০টিরও বেশি প্রকাশনা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স গ্রন্থ হিসেবে তালিকাভুক্ত।

এদিকে এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং নড়াইল জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও এস এম সুলতান সংগ্রহশালার সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে এস এম সুলতান শিশুস্বর্গে কোরআনখানি, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আর্ট ক্যাম্প, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা জানান, শিল্পী এস এম সুলতানের শিল্পদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ফ্রি চ্যাটজিপিটিতে টেক্সট চ্যাটের সীমা তুলে নিল ওপেনএআই

ফ্রি চ্যাটজিপিটিতে টেক্সট চ্যাটের সীমা তুলে নিল ওপেনএআই