ঢাকা | খ্রি.

বিশ্ববাজারে কমেছে তেলের দাম, যুদ্ধবিরতির আলোচনায় কিছুটা স্বস্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং | Photo Card
বিশ্ববাজারে কমেছে তেলের দাম, যুদ্ধবিরতির আলোচনায় কিছুটা স্বস্তি ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

টানা এক সপ্তাহের অস্থিরতার পর বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আভাস এবং সৌদি আরবে হুথিদের হামলাকে ঘিরে নতুন পরিস্থিতিতে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। এর প্রভাবে শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় শুক্রবার রাত ১২টা ৩২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৭৪ সেন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৫ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন হওয়া ডব্লিউটিআইয়ের দামও কমেছে। প্রতি ব্যারেলে ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ কমে এর দাম দাঁড়ায় ৯৩ দশমিক ৮০ ডলারে।

এর আগে বৃহস্পতিবার তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা যায়। একপর্যায়ে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। দিন শেষে ব্রেন্টের দাম ৩ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে লেনদেন শেষ হয়।

বৃহস্পতিবারের লেনদেনে ব্রেন্টের দাম ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে। তবে ডব্লিউটিআইয়ের বাজারে এর আগের কয়েক দিন ছিল ভিন্ন চিত্র। টানা ছয় কার্যদিবসে এই জ্বালানি পণ্যের দাম মোট ১৩ শতাংশ কমেছিল।

চলতি সপ্তাহে এখন পর্যন্ত ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৬ দশমিক ৪২ শতাংশ। বিপরীতে একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ২ দশমিক ০৯ শতাংশ।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। বিশেষ করে সৌদি আরবের তেল সরবরাহের বিকল্প ব্যবস্থা, হুথিদের সঙ্গে সংঘাত এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের গতিপ্রকৃতি বাজারের ওপর সরাসরি প্রভাব ফেলছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের তীব্রতা কমার কোনো ইঙ্গিত পাওয়া গেলে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হতে পারে। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠক