অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিরা নূর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, উঠতি বয়সী কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার তথ্য পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। জেলার সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ সমন্বিতভাবে অভিযানে অংশ নেয়।
অভিযানে ৩৭০ জনকে আটক করার পর তাদের অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে ৩৫৬ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের অভিভাবকদের সচেতন করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিরা নূর বলেন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ৩৭০ জনকে আটক করা হয়েছে। অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ৩৫৬ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে অভিভাবকদেরও সচেতন করা হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল