ঢাকা | খ্রি.

৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম: মৌসুমীকে ওমর সানী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং | Photo Card
৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম: মৌসুমীকে ওমর সানী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী তাদের দাম্পত্য জীবনের ৩১তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন। রোববার (২ আগস্ট) ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রী মৌসুমীর সঙ্গে একটি ছবি পোস্ট করে ওমর সানী লেখেন, “হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক। আমিন।”

পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই হাজারো ভক্ত-অনুরাগী শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। ১৯৯৫ সালের ২ আগস্ট জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হলেও, একই বছরের ৪ মার্চ পারিবারিকভাবে গোপনে বিয়ে সম্পন্ন হয়েছিল। বর্তমানে ওমর সানী বাংলাদেশে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও, সানী জানিয়েছেন তাদের সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স