ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক বাদল আহমেদ আর নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2025 ইং | Photo Card
সাংবাদিক বাদল আহমেদ আর নেই ছবির ক্যাপশন: সাংবাদিক বাদল আহমেদ। ছবি-সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক : দৈনিক আমার বার্তার বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাদল আহমেদ আর নেই। আজ ২৫ আগস্ট সোমবার সকাল ৭টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ আছর গোলাপবাগ জামে মসজিদে(মিনার মসজিদ) মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গোলাপবাগ মাঠের পাশে কাজীর দরগা কবরস্থানে দাফন করা হবে। সাংবাদিক বাদল আহমেদের বাসা  ১৩/সি, কে এম দাস লেন,হুমাউন সাহেবের রেলগেটের পূর্ব পার্শ্বে,সিরাজ সাহেব এর বাড়ি)।


সাংবাদিক বাদল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ট্রাব সভাপতি- দৈনিক গণকণ্ঠের নির্বাহী সম্পাদক  সালাম মাহমুদ ও নিউজ বাংলার সম্পাদক সৈয়দ এম এ জিন্নাহ।

এক শোক বার্তায় নিউজ বাংলার সম্পাদক সৈয়দ এম এ জিন্নাহ্ বলেন,সাংবাদিকতার জগতে বাদল আহমেদ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সব সাংবাদিকদের জন্য অনুকরণীয়। তাঁর মৃত্যুতে জাতি একজন দক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মী হারাল। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স