ঢাকা | খ্রি.

বিরোধী দলের লং মার্চে ভাসানীর হাঁটার কষ্টও নেই: আনিস আলমগীর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং | Photo Card
বিরোধী দলের লং মার্চে ভাসানীর হাঁটার কষ্টও নেই: আনিস আলমগীর ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ নিয়ে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। বিরোধী দলের এই কর্মসূচিতে মওলানা ভাসানীর ঐতিহাসিক লং মার্চের মতো হাঁটার কষ্টও নেই বলে মন্তব্য করেছেন তিনি।

নিজের লেখায় আনিস আলমগীর বলেন, “বিরোধী দলের লং মার্চে মওলানা ভাসানীর সেই হাঁটার কষ্টটুকুও নেই। নেতাকর্মীরা প্রাডোসহ নানা গাড়িতে চড়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন। সময় বদলেছে, লং মার্চও আপগ্রেড হয়ে ‘ফোর-হুইল ড্রাইভ’ হয়েছে! এই ‘ঢাকা-চট্টগ্রাম পিকনিক’-এর সমাপ্তি কিভাবে হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।”

তিনি আরও লেখেন, “চীনের ঐতিহাসিক ‘লং মার্চ’কে বাংলাদেশে রাজনৈতিকভাবে জনপ্রিয় করেছিলেন মওলানা ভাসানী। ১৯৭৬ সালে ফারাক্কা বাঁধের প্রতিবাদে তিনি রাজশাহী থেকে কানসাট পর্যন্ত হেঁটে যে লং মার্চ করেছিলেন, সেটি ছিল সত্যিকারের গণপদযাত্রা।”

আনিস আলমগীরের মতে, বর্তমান কর্মসূচিটি ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে একটি রাজনৈতিক পিকনিকের মতোই মনে হচ্ছে। তবে শেষ পর্যন্ত এই ‘পিকনিকের’ ফলাফল কী দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য মানসিক অসুস্থতা’

‘মেয়েদের নিয়ে অশ্লীল মন্তব্য মানসিক অসুস্থতা’