ঢাকা | বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৭ প্রবাসী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং | Photo Card
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৭ প্রবাসী আটক ছবির ক্যাপশন: ছবি-সংগৃহীত
ad728

মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে সেলাঙ্গর রাজ্যের গোম্বাক এলাকায় চালানো অভিযানে বাংলাদেশিসহ ৯ দেশের মোট ১৪৭ জন প্রবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জিম)।

এসব প্রবাসীর মধ্যে রয়েছেন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, নাইজেরিয়া ও চীনের নাগরিক।

অভিযানে ইমিগ্রেশন বিভাগ ছাড়াও পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন সংস্থার মোট ১৭৭ জন কর্মকর্তা অংশ নেন। ভোরের আলো ফোটার আগেই আবাসিক এলাকা, নির্মাণ সাইট ও ব্যবসাপ্রতিষ্ঠান ঘিরে ফেলে শুরু হয় সাঁড়াশি অভিযান।

সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক তুয়ান খাইররুল আমিনুস বিন কামারুদ্দিন বলেন, অবৈধ প্রবাসী ও নথিবিহীন শ্রমিক নিয়োগের বিরুদ্ধে সরকার আপসহীন। এ ধরনের অভিযান নিয়মিত, ধারাবাহিক এবং আরো বড় পরিসরে চালানো হবে।

আটক সবাইকে প্রাথমিক যাচাই ও তদন্তের জন্য সেমেন্যিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। কাগজপত্রে অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা ও বহিষ্কার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স