ঢাকা | খ্রি.

জুলাই সনদ নিয়ে চক্রান্ত হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং | Photo Card
জুলাই সনদ নিয়ে চক্রান্ত হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম ছবির ক্যাপশন:
ad728

নিজেস্ব প্রতিবেদন :  ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, জুলাই সনদ নিয়ে কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না। তিনি বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত এই ঐতিহাসিক অর্জন নিয়ে কোনো ছিনিমিনি খেলা সহ্য করা হবে না।

বুধবার বিকেলে বরিশালের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকিমের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফী।

মুফতি ফয়জুল করিম বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের সার্বিক পুনর্গঠন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে একটি গণমিছিল বরিশাল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স