তবে টেক্সট চ্যাটের বাইরে ফাইল বা ছবি যুক্ত করা, ছবি তৈরি এবং চ্যাটজিপিটির নতুন ভয়েস মোড ব্যবহারের ক্ষেত্রে আগের মতোই নির্দিষ্ট সীমা বহাল থাকবে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফ্রি ও চ্যাটজিপিটি গো অ্যাকাউন্ট থেকে প্রম্পটে ফাইল বা ছবি সংযুক্ত করা, ছবি জেনারেট করা কিংবা সাম্প্রতিক ভয়েস মোড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সীমা অতিক্রম করলে ব্যবহারকারীদের সাময়িক বিধিনিষেধের মুখে পড়তে হবে।
চলতি সপ্তাহে ফ্রি ও চ্যাটজিপিটি গো ব্যবহারকারীদের জন্য ডিফল্ট এআই মডেল হিসেবে যুক্ত হচ্ছে ফ্ল্যাগশিপ ‘জিটিপি-৫.৬’ সিরিজের সবচেয়ে ছোট মডেল ‘জিটিপি-৫.৬ লুনা’। এটি গত মে মাস থেকে ব্যবহৃত ‘জিটিপি-৫.৫ ইনস্ট্যান্ট’ মডেলের জায়গা নেবে।
নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা ‘থিংক’ নামে একটি বোতামও দেখতে পাবেন। এটি নির্বাচন করলে ‘জিটিপি-৫.৬ লুনা’ কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরও বিস্তারিত বিশ্লেষণের জন্য অতিরিক্ত সময় নেবে। পাশাপাশি ফাইল বা ছবি সংযুক্ত না করে শুধুমাত্র টেক্সটের মাধ্যমে সীমাহীন কথোপকথন করা যাবে।
যেসব পরিবর্তন আসছে
ফ্রি ও গো অ্যাকাউন্টের পাশাপাশি ওপেনএআইয়ের পেইড সেবা প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্যও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। দৈনন্দিন কথোপকথনের ক্ষেত্রে কোম্পানির ফ্ল্যাগশিপ ‘জিটিপি-৫.৬ সল’ মডেলকে আরও কার্যকর ও নির্ভুল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আপডেট করা মডেলটি এখন প্রশ্নের ধরন অনুযায়ী আরও নির্দিষ্ট ও সংক্ষিপ্ত বা প্রয়োজনমতো বিস্তৃত উত্তর দেবে। পাশাপাশি অপ্রয়োজনীয় ফরম্যাটিং এড়িয়ে চলবে।
ব্যবহারকারীর বক্তব্যে ভুল থাকলেও মডেলটি শুধু সম্মতি প্রকাশ না করে যুক্তিসংগতভাবে সেটি সংশোধন করার চেষ্টা করবে।
এ ছাড়া ক্লডের এফোর্ট মেনুর মতো প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ ‘স্লাইডার’ সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর তৈরিতে চ্যাটজিপিটি কতটা সময় ও গভীরতা নিয়ে বিশ্লেষণ করবে, তা ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারবেন।
ওপেনএআই জানিয়েছে, সবার জন্য এআই প্রযুক্তির ব্যবহার আরও সহজলভ্য করার লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সাধারণ ব্যবহারকারীরা বিভিন্ন প্রশ্ন ও ধারণা নিয়ে আরও বাধাহীনভাবে কাজ করার সুযোগ পাবেন।
নিউজ বাংলা চ্যানেল