স্থানীয় সময় রোববার ফ্রান্সইনফো রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে সরকারি কৌঁসুলি লহ বকু বলেন, গ্রেপ্তার হওয়া চারজনের ইতিহাস ঘেঁটে দেখা গেছে তারা কেউই সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে জড়িত না। সন্দেহভাজন একজনের প্রেমিকাও আছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে। তারা সবাই সন-সাঁ-দনি এলাকার বাসিন্দা।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নিউনেজ স্থানীয় দৈনিক লো পাহিসিয়ঁকে জানিয়েছেন, পলাতক সন্দেহভাজন ব্যক্তিই সম্ভবত চুরির পরিকল্পনাকারী।
ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চোরেরা অপেশাদার বলে ধারণা করা হচ্ছে। কারণ, তারা পালানোর সময় সবচেয়ে মূল্যবান গয়নাটি (সম্রাজ্ঞী ইউজেনির স্বর্ণ, পান্না ও হীরার মুকুট) ফেলে যায়। এ ছাড়াও, ব্যবহার করা সরঞ্জাম, গ্লাভস ও কিছু প্রমাণও ঘটনাস্থলে রেখে যায়।
গত ১৯ অক্টোবর জাদুঘর খোলার আধাঘণ্টার মধ্যে চুরির ঘটনা ঘটে। এর এক সপ্তাহ পর পুলিশ দুজনকে আটক করে। যাদের একজন ৩৪ বছর বয়সী আলজেরিয়ান নাগরিক। তিনি ২০১০ সাল থেকে ফ্রান্সে বসবাস করছেন। আলজেরিয়াগামী ফ্লাইটে উঠতে গিয়ে ধরা পড়েন। ৩৯ বছর বয়সী আরেকজনের বিরুদ্ধে চুরি মামলার বিচার চলছিল।
খবর- সমকাল
নিউজ বাংলা চ্যানেল