ঢাকা | খ্রি.

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং | Photo Card
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৮) মারা গেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি চরকান্দিপাড়ার তারা মিয়া শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকালে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল ও প্রতিপক্ষ আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ হাসান শেখের মৃত্যু হয়।

নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সাতজন আহত হয়। এর মধ্যে আহত হাসান শেখ বুধবার দিবাগত রাতে মারা যান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ জানালেন অজিত দোভাল

বাংলাদেশের সরকার পরিবর্তনের কারণ জানালেন অজিত দোভাল