ঢাকা | খ্রি.

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮৪

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং | Photo Card
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮৪ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক :  রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন ঘটনায় ৫৮টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৪৩ জন, লালবাগ থেকে ৩৩ জন, ওয়ারী থেকে ৭১ জন, মতিঝিল থেকে ৫৬ জন, তেজগাঁও থেকে ৫০ জন, মিরপুর থেকে ১২৪ জন, গুলশান থেকে ৫৫ জন এবং উত্তরা বিভাগ থেকে ৪৮ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ ৩ জন এবং সিটিটিসির অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, দুটি গ্যাস লাইট, ছয়টি ফয়েল পেপার এবং নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাঁচটি ককটেলসদৃশ বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৯৫৬ পিস ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স