ঢাকা | খ্রি.

ছন্দারিয়া খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং | Photo Card
ছন্দারিয়া খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে খালটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিহত সালাউদ্দিন বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর এলাকার নবাব আলী চৌধুরী বাড়ির মৃত দেলা মিয়ার ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

পরিবারের সদস্যরা জানান, সালাউদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত বছর দেশে ফেরার পর ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বাড়ির কাছের খালটিতে তিনি নিয়মিত মাছ ধরতেন।

নিহতের স্ত্রী জোৎস্না আক্তার জানান, বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে সালাউদ্দিন ছন্দারিয়া খালে যান। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খালের ভাঙন ঠেকাতে বসানো ব্লকের ওপর তাকে উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখেন।

বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিনের মরদেহ উদ্ধার করে।

বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।’


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারকে ব্যর্থ করতে একটি দল ষড়যন্ত্র করছে: রুহুল কবির রিজভী

সরকারকে ব্যর্থ করতে একটি দল ষড়যন্ত্র করছে: রুহুল কবির রিজভী