ঢাকা | খ্রি.

জাতীয় প্রেস ক্লাবে বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদককে সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং | Photo Card
জাতীয় প্রেস ক্লাবে বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদককে সংবর্ধনা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)সহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন।

রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে কাদের গনি চৌধুরী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংবাদিক হিসেবে পাওয়া এই সম্মান তাঁর ব্যক্তিগত প্রাপ্তির তুলনায় অনেক বড়। সাংবাদিকদের প্রতিনিধি হিসেবেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের সম্মান অক্ষুণ্ন রাখতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

আগামী দিনের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে সাংবাদিকদের ওপর নির্যাতন, শোষণ, বঞ্চনা কিংবা মিথ্যাচারের সুযোগ থাকবে না। গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং দেশকে অপসাংবাদিকতামুক্ত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি ওয়েবসাইটে তথ্যের অসংগতি

সরকারি ওয়েবসাইটে তথ্যের অসংগতি